রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
শফিউল বারী বাবুর জানাজায় অঝোরে কাঁদলেন ফখরুল

শফিউল বারী বাবুর জানাজায় অঝোরে কাঁদলেন ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর জানাযায় অঝোরে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক এই ছাত্র নেতার জানাজায় অংশ নিয়ে পুরো বক্তৃতায় কাঁদলেন ফখরুল। এসময় তিনি এ শোক কাটিয়ে দলের সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, শফিউল বারী বাবুর জানাযায় আমি অংশ নেব কখনো কল্পনা করতে পারিনি। গতকাল থেকে ছেলেটা কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল। অসুস্থ হওয়ার পর থেকেই আমরা ছুটে গিয়েছি হাসপাতালে। সবাই খোঁজখবর নিচ্ছি। তার পরিবারকে সান্ত্বনা দিয়েছি। অনেক চেষ্টা করেছি বাবুকে বাঁচানোর জন্য।

পারলাম না।

তিনি বলেন, বাবু শুধু স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল না। সে ছিল বিএনপির প্রাণ। দলের অসংখ্য নেতাকর্মী তার হাতে তৈরি হয়েছে। বিএনপিতে এমন বুদ্ধিমান, পড়াশোনা জানা, ত্যাগী নেতা খুব কমই আছে। বাবু চলে যাওয়ায় আমরা একটা অমূল্য সম্পদকে হারালাম। রাজনীতিতে বাবু কখনো পেছন ফিরে তাকাই নাই। সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

বিএনপি মহাসচিব আরো বলেন, সে যে আমাদের কাছ থেকে এতো তাড়াতাড়ি চলে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। এমন একটা সময় চলে গেল যখন করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে আজ তছনছ হয়ে গেছে। তার মধ্যে এই ফ্যাসিবাদী যাঁতাকলে পড়ে বাংলাদেশের মানুষ আজ মুক্তির পথ খুঁজছে। এই মুক্তির সংগ্রামে অন্যতম নায়ক ছিল শফিউল বারী বাবু। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আর সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে সবাই আপনারা বাবুর পরিবারের প্রতি খেয়াল রাখবেন। তার ছোট্ট ছোট্ট শিশুগুলো যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই এই দায়িত্বটা নিবেন। বাবু করোনায় মারা যায়নি। বাবু ফুসফুসের সমস্যার কারণে হঠাৎ করে চলে গেছে।

আজ সকাল দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শফিউল বারী বাবুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি মহাসচিব ছাড়া অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, আজিজুল বারী হেলাল আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বাবুলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অসংখ্য নেতাকর্মী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com