মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
‘নবী’ দাবি করার অপরাধে আদালতেই গুলি করে হত্যা

‘নবী’ দাবি করার অপরাধে আদালতেই গুলি করে হত্যা

নিজেকে ‘শেষ নবী’ দাবি করে ধর্ম অবমাননাকারী এক ব্যক্তিকে পাকিস্তানে আদালত কক্ষের ভেতরেই গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার পেশওয়ারের একটি আদালতে মামলার শুনানি চলার সময়ই তাহির আহমেদ নাসিম নামের ওই ব্যক্তিকে হত্যা করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ধর্ম অবমাননাকারী ওই ব্যক্তিকে লক্ষ্য করে ছয়টি গুলি চালানো হয়। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি, আল জাজিরাসহ একাধিক আন্তজর্তিক গণমাধ্যম জানিয়েছে, নিজেকে নবী দাবি করে ধর্ম অবমাননা করার অভিযোগে ২০১৮ সাল থেকে পুলিশি হেফাজতে ছিলেন নাসিম। তার বিরুদ্ধে অভিযোগ, নিজেকে ‘নবী’ দাবি করে ব্লাসফেমি আইন ভঙ্গ করেছেন তিনি। নাসিমের বিরুদ্ধে দায়ের করা মামলায় ব্লাসফেমি আইনের ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, নিজেকে ‘নবী’ দাবি করে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করেছেন তিনি। আইন অনুযায়ী, এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, হামলার পরপরই ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকারও করেছেন।

পাকিস্তানে ধর্মীয় অবমাননা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যদিও এখন পর্যন্ত কাউকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি। তবে ১৯৯০ সাল থেকে বিভিন্ন সময় অভিযুক্তদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে কমপক্ষে ৭৭ জনকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com