শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
সাভারের বিলে নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার

সাভারের বিলে নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ১৬ ঘণ্টা পর সাভারে বিলের পানি থেকে মঙ্গলবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সকাল ৯টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই যুবকের নামই সুমন। তাদের একজনের বয়স ১৯ ও অপরজনের ২০। নিহতদের মধ্যে একজন পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি আর একজন ট্রাকচালক ছিলেন। তারা বেড়াইদ এলাকার উত্তর ও দক্ষিণ পাড়া মহল্লার বাসিন্দা।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সোমবার ট্রলারে বনভোজনের জন্য গিয়েছিলেন বনগাও ইউনিয়নের স্থানীয় ছয় যুবক। সন্ধ্যায় তাদের ট্রলারটি দাসপাড়া এলাকায় বিলের পানিতে পৌঁছলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে জুয়েল নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পাঁচ যুবক ভয়ে ভীত হয়ে লাফিয়ে বিলের পানিতে পড়ে যায়। এসময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও সুমন নামের দুই যুবক নিখোঁজ হন।

মঙ্গলবার সকালে ১৬ ঘণ্টা পরে বিলের পানি থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়া আহত জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com