বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
সন্তান না হওয়ায় নগরীতে গৃহবধূর আত্মহত্যা

সন্তান না হওয়ায় নগরীতে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপের্টার ॥ সন্তান না হওয়ায় গলায় ফাঁস দিয়ে বরিশাল নগরে রিংকু রানী গুহ (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের ব্রজমোহন (বিএম) কলেজের বিপরীতে নিজ ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। রিংকু ওই এলাকার চা দোকানি সুভাষ চন্দ্র গুহ ওরফে লিটনের স্ত্রী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না। দীর্ঘ ৭-৮ বছর আগে তাদের বিয়ে হলেও কোনো সন্তান না হওয়ায় গৃহবধূ রিংকু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সকালে স্বামী লিটন ঘরে এসে ভেতর থেকে দরজা বন্ধ ও কোনো সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় ঘরের মধ্যে স্ত্রী রিংকুর লাশ ঝুলছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিংকু রানীকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com