বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
বরিশালে যাত্রী বোঝাই এমভি কামাল খান লঞ্চে অগ্নিকান্ড

বরিশালে যাত্রী বোঝাই এমভি কামাল খান লঞ্চে অগ্নিকান্ড

ডেক্স রিপোর্ট ॥ বরিশাল থেকে যাত্রী বোঝাই করে ঢাকা সদর ঘাটের উদ্দেশে যাওয়ার পূর্ব মূহূর্তে এমভি কামাল খান ১ নামক লঞ্চে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। বরিশাল টার্মিনালে নোঙর করা অবস্থায় শুক্রবার (০২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ওই কক্ষের টেলিভিশন ও বিছানার শোষকসহ বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- সন্ধ্যার দিকে বেশকিছু যাত্রী ওঠার পরে লঞ্চটির ৩১৭ নম্বর কেবিনে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করে। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চ কর্তৃপক্ষ জেনারেটর বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করে। বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানিয়েছেন- ওই অগ্নিকান্ডে তেমন কোন ক্ষতি হয়নি। শুধুমাত্র একটি বৈদ্যুতিক পাখা ও বিছানার তোষক ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ প্রাথমিকভাকে ধারনা করছে-কেবিনের বৈদ্যুতিক পাখায় শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে।’ বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানিয়েছেন- তেমন কোন ক্ষতি না হওয়া লঞ্চটি ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।’’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com