সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
পরীমনির বিয়ে ভেঙেই গেল

পরীমনির বিয়ে ভেঙেই গেল

গত মার্চ মাসে হঠাৎ বিয়ের খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে বিয়ের পর পাঁচ মাস কেটে গেলেও পরীমনির স্বামী বা সংসারের কোনো খবর নেই। এমনকি নানা সময়ে ফেসবুকে নিজের অনেক ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরীমনি।

জানা গেছে, স্বামী ও সংসার নিয়ে কিছু বলতে রাজি নন তিনি। সেই বিয়ে ভেঙে গেছে। এখন তারা আলাদা থাকছেন। অন্যদিকে পরীমনি বা দাম্পত্য জীবন নিয়ে কোনো কথা বলতে চাননি কামরুজ্জামান রনি। বিয়ে ভেঙে গেছে কি না, জানতে চাইলেও কোনো উত্তর দেননি।

ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিয়েছেন পরীমনি। নিজের হাতে সবার হাতে মাংস তুলে দিয়েছেন তিনি। গত কয়েক বছর কোরবানির মাংস বিতরণের সময় তার সঙ্গে থাকতেন তার প্রেমিক।

কিন্তু বিয়ের পর প্রথম কোরবানিতে এফডিসিতে তার সঙ্গে তার বরকে দেখা যায়নি। এতে বিয়ে ভেঙে যাওয়ার সন্দেহ আরও ঘনীভূত হয়েছে সবার মধ্যে। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বলেছেন, তাদের সংসার আসলেই টিকল না।

বরের কথা জানতে চাইলে এড়িয়ে যান পরীমনিও। তার সাবেক বন্ধুদের অনেকেই মনে করেন, ইচ্ছা হয়েছিল, তাই বিয়ে করেছিলেন তিনি। বরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে বরের প্রসঙ্গ এলে সাফ জানিয়ে দেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না।

তবে পরীমনির বর কামরুজ্জামান রনি বলেন, ‘বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই।’

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি এক সাংবাদিকের সঙ্গে পরীমনির প্রেমের খবর প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পন্ন হয়।  গত ৯ মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com