বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরিশালে স্বামীকে রক্তাক্ত করে স্ত্রীর শ্লীলতাহানী!

বরিশালে স্বামীকে রক্তাক্ত করে স্ত্রীর শ্লীলতাহানী!

গৌরনদী প্রতিবেদক ॥ প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম হওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে শ্লীলতাহানীর স্বীকার হয়েছেন এক গৃহবধূ। স্থানীয়রা স্বামী-স্ত্রী দুইজনকেই উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুড়িরচর গ্রামের। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার রাতে হাসপাতালে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর জখম হয়ে চিকিৎসাধীন রোকন হাওলাদার (৪৭) জানান, তার নানা কুড়িরচর গ্রামের বাসিন্দা রেয়াজ উদ্দিন হাওলাদারের পুত্র সন্তান না থাকায় তার (রেয়াজ উদ্দিন) সম্পত্তি মুসলিম আইন অনুযায়ী রেয়াজ উদ্দিনের ভাইয়ের ছেলেদের মাঝে বন্টন করে দেয়া হয়। এরপর অবশিষ্ট সম্পত্তি তার (রেয়াজ উদ্দিনের) পাঁচ কন্যার মাঝে বন্টন করা হয়েছে। পরবর্তীতে ওই সম্পত্তি রোকন তার খালাদের কাছ থেকে সাবকবলা দলিলমূলে ক্রয় করে দীর্ঘদিন যাবত বসতবাড়ি করে ভোগদখল করে আসছেন। এনিয়ে তার (রোকন) দুর সম্পর্কীয় মামাতো ভাইদের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তিনি আরও জানান, পূর্বে একাধিকবার ওই সম্পত্তি জোরপূর্বক দখল করতে গিয়ে ব্যর্থ হয় প্রতিপক্ষরা। তারই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট ওই সম্পত্তি দখল করার জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ হাসান হাওলাদার, খলিল হাওলাদার, সাকিব হাওলাদার, কবির হাওলাদার, সাব্বির হাওলাদার, শাহনাজ বেগম ও লাকী বেগম তাদের বাড়িতে হামলা চালিয়ে তাকে (রোকন হাওলাদার) পিটিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম হওয়া স্বামীর প্রাণবাঁচাতে রোকনের স্ত্রী আফসানা আক্তার এগিয়ে আসলে তার শ্লীলতাহানী ঘটিয়ে বেধম মারধর করে। রোকন হাওলাদার আরও জানান, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য প্রতিপক্ষের লোকজনে নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়ে তাদের বিরুদ্ধে থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ অলিউল ইসলাম জানান, এ ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com