বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরিশাল র‌্যাবের অভিযানে ১৪ হাজার মিটার কারেন্ট জালসহ গ্রেফতার ৯

বরিশাল র‌্যাবের অভিযানে ১৪ হাজার মিটার কারেন্ট জালসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক ॥ নিষিদ্ধ কারেন্ট জাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরিশালের উজিরপুর থেকে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় তাদের দেয়া তথ্যানুযায়ী প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ১৪ হাজার ১৩০ মিটার অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এর আগে সকালে র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো. আব্বাস উদ্দিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে র‌্যাব-৮ এর সিপিএসসি বিশেষ একটি দল নিষিদ্ধ কারেন্ট জাল কেনাবেচার গোপন সংবাদে উজিরপুর উপজেলার হারতা বাজারে অভিযান চালায়। এ সময় কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৯ জনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের কোটালিপাড়া থানাধীন হরিণাহাটি এলাকার মো. ফারুক গাজী (৫৫), হারুন অর রশিদ (৫৮), আ. ছালাম গাজী (৫৫), আ. মজিদ সর্দার (৬২), উত্তরপাড় এলাকার মো. ওসমান তালুকাদার (৫০), সীতাইকুন্ড এলাকার মো. আতাউর কাজী (৫৭), বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকার শামসুল হক বাহাদুর (৫২), দীপক রায় (৪০) এবং যুগিরকান্দা এলাকার অরুণ দাস (৩৫)। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি টিনশেডের দোকান থেকে ৯টি প্লাস্টিকের বস্তা ভর্তি ১৫৭ কেজি ওজনের ১৪ হাজার ১৩০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com