বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দখিনের খবর ডেস্ক ॥ বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে এ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি জানান, বরিশাল নদী বন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া বৈরী আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আর দূরপাল্লার লঞ্চ চলাচলের ক্ষেত্রে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রচ- ঢেউয়ের কারণে ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাটে আসা গ্রিন লাইনের যাত্রীবাহী ক্যাটারমান জাহাজের সামনের গ্লাস ভেঙে যায়। তবে যাত্রীদের নিরাপদেই গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া বরিশালেও নিরাপদেই যাত্রী নিয়ে গ্রিন লাইনের জাহাজ ঢাকা থেকে এসে পৌঁছেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com