বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
জোয়ারের পানিতে ভাসছে বরিশাল, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

জোয়ারের পানিতে ভাসছে বরিশাল, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে টানা বৃষ্টি এবং নদনদীতে অতি জোয়ারের পানির চাপে দক্ষিনাঞ্চলে পানির উচ্চতা যেমন বেড়েছে, তেমনি পানি প্রবাহের গতিও অনেকটাই বেশি থাকার কারনে প্রদিনদিনই বরিশাল শহরের সড়কগুলো থেকে শুরু করে নি¤œাঞ্চলের বাসা-বাড়ি ও পাকা সড়কে হাটু সমান জোয়োরের পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কিছু কিছু এলাকায় প্রবেশ করা পানি বের না হতে পেরে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বোশেষ হিসেব অনুযায়ী, শুক্রবার সকালের জোয়ারে বরিশালের কীর্তনখোলা নদীর পানি ডেঞ্জার লেভেলের ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি ডেঞ্জার লেভেলের ৫০ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি ডেঞ্জার লেভেলের ৭৯ সেন্টিমিটার, আবুপুরের নওয়াবগঞ্জ নদীর পানি ডেঞ্জার লেভেলের ১১৮ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর-পায়রা নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৫ সেন্টিমিটার, বরগুনার বিশখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৩ সেন্টিমিটার, আমতলীর বুড়িশ্বর-পায়রা নদীর পানি ডেঞ্জার লেভেলের ৩২ সেন্টিমিটার, বেতাগীর বিশখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৭ সেন্টিমিটার, পাথরঘাটার বিশখালী নদীর পানি ডেঞ্জার লেভেলের ৪৫ সেন্টিমিটার, উমেদপুরের কচা নদীর পানি ডেঞ্জার লেভেলের ২৯ সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ডেঞ্জার লেভেলের ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এদিকে নদী তীরবর্তী বরিশাল নগরের কলোনী ও সড়কগুলো জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে। সেই সাথে পানির স্রোতের গতিবেগ প্রবল থাকায় বরিশাল সদর উপজেলার লামচরি, বাবুগঞ্জ উপজেলার আগরপুর, রহমতপুর, মেহেন্দিগঞ্জ উপজেলা, শ্রীপুর, চরগোপালপুর, উলানিয়াসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে নদী তীরবর্তী মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, আজ শুক্রবারও বরিশালসহ দক্ষিনের জেলাগুলোর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট অনেকটাই কর্দমাক্ত হয়ে গেছে। বিশেষ করে নগরের ভাঙ্গা রাস্তার খানা-খন্দগুলো পানি জমে যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com