রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
মাদক মামলায় সাবেক মিস টিন থাইল্যান্ডের ৩৩ বছর কারাদণ্ড!

মাদক মামলায় সাবেক মিস টিন থাইল্যান্ডের ৩৩ বছর কারাদণ্ড!

মাদক মামলায় সাবেক মিস টিন থাইল্যান্ড ও থাই ডাচ অভিনেত্রী অ্যামেলিয়া অ্যামি জ্যাকবের ৩৩ বছর কারাদণ্ড হয়েছে। গত  বৃহস্পতিবার থাইল্যান্ডের একটি আদালত তাকে ওই সাজা দেন। গতকাল শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের খবরে বলা হয়, প্রেমিকের সঙ্গে অ্যামেলিয়া অ্যামি জ্যাকবকে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বনর গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে কয়েক রকমের মাদক উদ্ধার হয়েছিল।

এরপর ২০১৮ সালের ২৮ আগস্ট ওই মামলা থেকে অব্যাহতি পান অ্যামেলিয়া। তবে তার প্রেমিকের ২৫ বছর ৪ মাসের কারাদণ্ড হয়। সেইসঙ্গে ৭ লাখ ৫০ হাজার বাথ (থাই মুদ্রা) জরিমানা করা হয়। পরে অ্যামেলিয়াকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তখন তাকে মাদক নিরাময় কেন্দ্রে  রাখারও নির্দেশ দিয়েছিলেন বিচারক।

দীর্ঘদিন পর এ মামলার নতুন মোড় নেয়। গত বৃহস্পতিবার আদালত সিদ্ধান্তে আসে যে, অ্যামেলিয়া মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। আর এ অভিযোগে তাকে ৩৩ বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি তাকেব ৬ লাখ ৬৬ হাজার ৬শ ৬৬ বাথ জরিমানা করা হয়েছে।  তবে এ অভিনেত্রী এখনো পলাতক রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com