রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
কথা কাটাকাটির জেরে ব্যক্তিকে কুপিয়ে হত্যা, পুলিশের এসআই গ্রেপ্তার

কথা কাটাকাটির জেরে ব্যক্তিকে কুপিয়ে হত্যা, পুলিশের এসআই গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঈদুল আজহার দিন ঈমামের বেতন ৫০ টাকা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন মোস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গাইবান্ধা জেলা পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই রতন গাইবান্ধার ফুলছড়ি থানায় কর্মরত ছিলেন। হত্যার অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর রতন মোস্তাককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, ঈদগাহ মাঠে ঈমামের বেতন ৫০ টাকা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ আগস্ট ঈদুল আজহার দিন সন্ধ্যায় এসআই রতন ও তার পরিবারের সদস্যরা আক্কাস আলী ও তার ভাগিনা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্কাসের মৃত্যু হয়।

ঘটনার রাতে এসআই রতন মোস্তাককে প্রধান আসামি করে নিহত আক্কাসের ভাই খোরশেদ আলম মোট ১৭ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। আক্কাস আলীর বাড়ি উপজেলার উমরমজিদ এলাকায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com