শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
নতুন পরিচয়ে কাজী মারুফ

নতুন পরিচয়ে কাজী মারুফ

দীর্ঘদিন পর কাজে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। তবে অভিনেতা হয়ে নয়, এবার তাকে দেখা যাবে নির্মাতা হিসেবে। নাম চূড়ান্ত না হওয়া একটি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু।

মারুফ বলেন, ‘সিনেমা নির্মাণের পরিকল্পনা আমার বহুদিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেপ্টেম্বর থেকে সিনেমার শুটিং শুরু করব। পুরো সিনেমার কাজ হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে এখানকার। আশা করি, নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও দর্শকদের মন জয় করতে পারব।’

তিনি আরও জানিয়েছেন, এরই মধ্যে চলচ্চিত্রের প্রযোজক খুঁজে পেয়েছেন তিনি। চলচ্চিত্রটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মাণ করা হবে। বাংলাদেশের পাশাপাশি এটি মুক্তি দেওয়া হবে বিভিন্ন দেশে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘ইতিহাস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি ভূবনে পা রাখেন কাজী মারুফ। কাজী হায়াতের পরিচালনায় প্রথম চলচ্চিত্র দিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি।

এরপর খুব অল্প সময়ে চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়ে তোলেন এই চিত্রনায়ক। তবে ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। বিয়ে করে কাজী মারুফ বসবাস শুরু করেন আমেরিকায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com