রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
চোর অপবাদে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে ঘোরানো হলো প্রকাশ্যে!

চোর অপবাদে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে ঘোরানো হলো প্রকাশ্যে!

কক্সবাজারের চকরিয়ায় মা ও মেয়েকে ‘গরু চোর’ অপবাদ দিয়ে পেটানো হয়েছে। শুধু তাই নয়, মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে সড়কে ঘোরানো হয়েছে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে পুলিশ এসে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গত শুক্রবার দুপুরে হারবাং পহরচাঁদা এলাকায় ঘটেছে এ ঘটনা । তবে গতকাল শনিবার রাতে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে।

চকরিয়া থানার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক আমিনুল ইসলাম জানান, স্থানীয় এক ব্যক্তির গরু চুরির ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ চারজনের বাড়ি পটিয়ার শান্তিরহাটে। অপরজনের বাড়ি পেকুয়ার লালব্রিজ এলাকায়।

মা-মেয়েকে কারা পিটিয়েছে- এমন প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার মা-মেয়েকে পেটানোর বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন সেখানে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসাটাই প্রাধান্য দিয়েছি। তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই মা ও মেয়ের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com