রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
চট্টগ্রাম অঞ্চলে ১৯ বছরে ৮৪ হাতির মৃত্যু: তদন্ত চেয়ে রিট

চট্টগ্রাম অঞ্চলে ১৯ বছরে ৮৪ হাতির মৃত্যু: তদন্ত চেয়ে রিট

চট্টগ্রাম অঞ্চলে গত ১৯ বছরে বিভিন্ন কারণে ৮৪ হাতির মৃত্যুর কারণ অনুসন্ধানে কমিটি করে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সচিব, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষককে বিবাদী করা হয়েছে।

পরে মনোজ কুমার ভৌমিক বলেন, গত ১৯ বছরে চট্টগ্রাম অঞ্চলে অপ্রত্যাশিতভাবে হাতির মৃত্যুর ঘটনা তদন্তে অবিলম্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিট আবেদনে ২৩ আগস্ট একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদন সংযুক্ত করেছি।

পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, বন বিভাগের তথ্যমতে চট্টগ্রাম ফরেস্ট সার্কেলে (কক্সবাজার, বান্দরবানের অংশ, চট্টগ্রাম শহর এবং রাঙ্গামাটি) গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে। এর মধ্যে দুর্ঘটনায় ৩২টি, অসুস্থ হয়ে ২৯টি, ২২টি বার্ধক্যজনিত জটিলতায়, বিদ্যুতায়িত হয়ে ১৫টি এবং আটটি গুলিতে মারা যায়।

এ ছাড়া ২২টি হাতি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। তাই বাকি ৮৪টির বিষয়ে তদন্ত চাওয়া হয়েছে বলে জানান মনোজ কুমার ভৌমিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com