বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
ঠাকুরগাঁওয়ের এমপি দবিরুল করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের এমপি দবিরুল করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সাংসদসহ জেলায় নতুন করে আরো ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলি সেন করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে বর্তমানে তারা সুস্থ আছেন।

সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, রোববার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর হাসপাতালের চিকিৎসকের মেয়েসহ জেলা সদরে তিনজন, বালিয়াডাঙ্গীতে সাংসদ দবিরুল, সোনালী ব্যাংকের কর্মকর্তা ও তার স্ত্রী, এক স্বাস্থ্যকর্মীসহ সাতজন, রানীশংকৈলে উপজেলা কৃষি কর্মকর্তাসহ দুজন, পীরগঞ্জে জনতা ব্যাংকের কর্মকর্তাসহ তিনজন এবং হরিপুরে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে সদরে ৪০০, হরিপুরে ৭৯, পীরগঞ্জে ৭৩, রানীশংকৈলে ৯৮ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬০ জনের করোনা শনাক্ত হলো।

আক্রান্তদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানান সিভিল সার্জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com