বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
ঝালকাঠির শ্রীমন্তকাঠি সুর ও সংগীত একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের সংগীত পরিবেশন

ঝালকাঠির শ্রীমন্তকাঠি সুর ও সংগীত একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের সংগীত পরিবেশন

গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি:: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউপির শ্রীমন্তকাঠি সাইক্লোন সেলটারে সুর ও সংগীত একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ আগস্ট) বিকাল ৫টায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিক্ষক মনিচাঁদ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূরুল আমিন খান সুরুজ,বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ নেতা মো.কাওছার হোসেন মায়েজ,সুর ও সংগীত একাডেমির পরিচালক ও সংগীত শিক্ষক মো.ফারুক হোসেন,তবলায় সুমন দাস ও স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে শিশু শিল্পীরা বঙ্গবন্ধু ও নূরুল আমিন খান সুরুজের নামে দেশত্ববোধক গান পরিবেশন করেন।
এ সময় প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূরুল আমিন খান সুরুজ শিশু শিল্পীদের উদ্দেশ্য বলেন,শিশুরা শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষার দিকে মনোযোগী হলে তারা সব ধরনের খারাপ কাজ থেকে দুরে থাকবে। তাই তিনি সংগীত শিক্ষা নেওয়ার জন্য একটি প্যাট ড্রাম দেওয়ার ঘোষণা করেন ও এই সংগঠনের ও শিশুদের সংগীত শিক্ষার প্রয়োজনে সার্বিক সহযোগীতা করারও ঘোষনা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com