রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
বরিশালে সরকারী সড়কের গাছ বন বিভাগের সহযোগীতায় কেটেছে আওয়ামীলীগ নেতা

বরিশালে সরকারী সড়কের গাছ বন বিভাগের সহযোগীতায় কেটেছে আওয়ামীলীগ নেতা

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় বন বিভাগের সহযোগীতায় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সড়কের গাছ কেটেছে বলে অভিযোগ উঠেছে। ওয়ার্ড আওয়ামীলীগ নেতার দাবী উপজেলা বন বিভাগের নির্দেশে শ্রমিক নিয়ে এই গাছ কাটা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাকাল-বাটরা-বাহাদুরপুর সড়কের বাটরা বাজারের দক্ষিন পার্শ্বের সড়কের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ আজ বুধবার কেটেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক তপন সরকারের নেতৃত্বে একাধিক লোকজন।
ওই গাছের মূল্য রয়েছে প্রায় লক্ষাধিক টাকা। সরকারী গাছ কাটার পূর্বে গাছের তালিকা তৈরী করে উধ্বর্তন কর্মকর্তাদের লিখিত অনুমতি নিয়ে টেন্ডার আহবান করার নিয়ম থাকলেও তা করেনি উপজেলা বনবিভাগ। টেন্ডার ছাড়া অবৈধভাবে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার ওই গাছ কাটার অনুমতি দিয়েছে ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক তপন সরকারসহ একাধিক লোকজনকে। তারা গাছ কেটে সড়কের পাশে কিছু গাছ রেখেছে বলে জানা গেছে।
এর পূর্বেও বন বিভাগের সহযোগীতায় রথবাড়ি রাস্তার প্রায় দেড়লক্ষ টাকার ৫টি গাছ কেটে নিয়েছে স্থানীয়রা। ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক তপন সরকার বলেন, সড়ক ভেঙ্গে যাওয়া রোধে এই গাছ উপজেলা বন বিভাগের অনুমতি নিয়ে আমরা কেটেছি। ইউপি চেয়ারম্যানও এই গাছ কাটার ঘটনা জানেন। উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার বলেন, বাটরা বাজারের দক্ষিন পাশে সড়ক গাছের কারনে ভেঙ্গে যায় বলে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার আমাকে জানান। আমি ওই স্থানে যাওয়ার পূর্বেই স্থানীয়রা কয়েকটি গাছ কেটে ফেলেছে। আমি গিয়ে ওই স্থানের ১৫টি গাছে নম্বর দিয়ে আসি। স্থানীয় তপন সরকারসহ একাধিক লোকজন শ্রমিক নিয়ে ওই গাছ কেটেছে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানিয়েছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com