বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
কাঠালিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কাঠালিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কাঠালিয়া প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের বিরুদ্ধে আমুয়া গ্রামের এক তরুনী বরিশাল নারী-শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে ধর্ষন মামলা দায়ের করায়, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ২৬ আগষ্ট বুধবার সকাল ১১টায় কাঠালিয়া আমুয়া সড়কের জিরো পয়েন্টে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন। মানবন্ধনে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি নানা বয়সের নারী-পুরুষ অংশ নেয়। সমাবেশ কারীরা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা আরও বলেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা, উপজেলা চেয়ারম্যানকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে আওয়ামীলীগের একটি অংশ ষড়যন্ত্র করে এ মামলায় জড়িয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশে বক্তব্য রাখেন আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শিশির দাস, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হৃদয়, কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মোঃ বাদল হাওলাদার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জাকির আকন, সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আসাদুজ্জামান বাবলা মোল্লা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জাফর, সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা মীরবহর প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com