মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশালে ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বরিশালে ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার॥ বরিশাল শহর থেকে ৪০০ পিস ইয়াবাসহ রাকিব হাওলাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার বিকেলে শহরের আমতলার মোড়স্থ মানিক মিয়া কলেজের সম্মুখ থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব হাওলাদার বরিশাল সদর উপজেলার জাগুয়া মসজিদ বাড়ি এলাকার আবুল কালামের ছেলে। তবে তিনি শহরের রুপাতলী মান্নান প্লাজা এলাকায় ভাড়া থাকেন।
অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে রাকিবকে আমতলার মোড় থেকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী রুপাতলী মান্নান প্লাজা এলাকায় ভাড়া বাসায় অভিযান করে আরও ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com