সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৪

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৪

দখিনের খবর ডেক্স ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- কয়রা উপজেলার উত্তর খেওনা এলাকার শরিফুল ইসলাম ও মোস্তফা গাজী। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহত ৫ যাত্রী সকলেই বাসের ছাদে ছিলেন।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন সাংবাদিকদের জানান, বেলা পৌনে ১টার দিকে খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে কয়রা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহতরা খুলনায় দিনমজুরের কাজ করার জন্য আসছিলেন বলে আহতরা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com