মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরিশাল-ঝালকাঠি সড়ক পরিবহন মালিকদের দ্বন্দ্বে ফের ১৫ রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল-ঝালকাঠি সড়ক পরিবহন মালিকদের দ্বন্দ্বে ফের ১৫ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে বরিশাল শহরের রুপাতলী বাস টার্মিনাল থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বরিশাল থেকে সরাসরি ঝালকাঠি, পটুয়াখালী, বাউফল, বরগুনা, কুয়াকাটা, ভা-ারিয়া, পিরোজপুর, পাথরঘাটাসহ ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রুপাতলীর বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর গত ১৩ জুন বরিশাল থেকে ঝালকাঠি রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়। কিন্তু আজ সকাল থেকে (২১ জুন) ঝালকাঠি জেলা বাস মালিক সমিতি তাদের বাস বরিশাল থেকে সরিয়ে নেয়। পরে তারা বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কালিজিরা ব্রিজের ওপারে নিজেদের নিয়ন্ত্রিত রায়াপুরা এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল থেকে তারা যাত্রী পরিবহন শুরু করে। অপরদিকে সকালে বরিশাল মালিক সমিতির বাস ঝালকাঠির উদ্দেশে ছাড়া হলে রায়াপুর নামক স্থানে তা আটকে দেওয়া হয়। পরে প্রশাসনের সহায়তায় বাস সেখান থেকে ছাড়িয়ে ঝালকাঠির উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু ঝালকাঠি বাসস্ট্যান্ডে বরিশালের বাস গেলে গাড়ি ভাংচুর ও স্টাফদের মারধর করার অভিযোগ মেলে। এ অবস্থায় বেলা ১১টা থেকে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিক নেতারা দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস সমিতির সাধারাণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, দীর্ঘদিন ধরে ঝালকাঠির সড়ক হয়ে দক্ষিণের ৬টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। বিভাগীয় প্রশাসনের হস্তক্ষেপে ঈদের আগে তা স্বাভাবিক হলেও আজ সকাল থেকে আবারও বাস চলাচল বন্ধ করে ঝালকাঠি বাস মালিক সমিতি। সকালে তারা আমাদের বাস ভাংচুর ও স্টাফদের মারধর করলে রুপাতলী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন জানান, বরিশাল কুয়াকাটা রুটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন আট কিলোমিটার রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে বরিশাল, বরগুনা, পটুয়াখালীর মালিক সমিতি তাদের বাস চালালেও ঝালকাঠির কোনো বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন- বিভাগীয় প্রশাসনের হস্তক্ষেপে বারবার বাস চলাচল স্বাভাবিক করা হলেও বরিশাল মালিক সমিতির কারণে তা প্রতিবারই বন্ধ হয়ে যায়। ওদের আল্টিমেটাম অনুযায়ী আজ সকালে (২১ জুন) বরিশাল থেকে আবারও ঝালকাঠি ও ঝালকাঠি হয়ে অন্যান্য রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বরিশালের বাস ঝালকাঠিতে প্রবেশ করতে পারছে না। প্রসঙ্গত- রুটের ন্যায্য ভাগ নিয়ে বরিশাল বাস মালিক সমিতির সঙ্গে ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্ব দেখা দিলে গত ৩ জানুয়ারি বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, খুলনার বেশ কয়েকটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঝালকাঠি বাস মালিক সমিতির কোনো বাস বরিশালে প্রবেশ করতো না এবং বরিশালের রুপাতলীস্থ বরিশাল-পটুয়াখালী মিনিবাস সমিতির কোনো বাস ঝালকাঠিতে যেতে পারতো না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com