মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
ভোলার লালমোহনের জেলে পল্লীতে হাহাকার!

ভোলার লালমোহনের জেলে পল্লীতে হাহাকার!

মাহমুদ হাসান লিটন, লালমোহন ॥ ভোলার লালমোহন উপজেলার জেলে পল্লীতে চলছে হাহাকার। নদীতে কোস্টগার্ডের পক্ষ থেকে ইলিশ শিকারে জেলেদের বাঁধা দেয়া ও নদীতে অন্যান্য প্রজাতির মাছ না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে জেলেদের। অনাহারে অর্ধাহারে দিন কাটছে জেলেদের। দাদন, ঋণ আর বিভিন্ন এনজিওর কিস্তির চাপে দিশেহারা হয়ে পড়েছেন এ উপজেলার তেঁতুলিয়া নদীর জেলেরা।
জেলেদের অভিযোগ, তাদের জন্য সরকারি যে বরাদ্দ রয়েছে, তা ঠিকমত পাচ্ছেন না তারা। লালমোহনের বাতির খাল, স্লুইজ ঘাট, লর্ডহার্ডিঞ্জের ফাতেমাবাদ, গজারিয়ার খাল গোড়া, কচুয়াখালী, ফরাজগঞ্জের বেড়ির মাথা ও বদরপুরের নাজীরপুরসহ বেশ কয়েকটি স্পট দিয়ে জেলেরা নদীতে মাছ শিকার করতে যান। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর জেলে জসিম, জিয়া ও কবির বলেন, আমরা দাদনের টাকা নিয়ে নদীতে মাছ ধরতে যাই। তবে নদীতে ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছের খুব বেশি দেখা মিলছে না। ইলিশ মাছ ধরতে গেলেও কোস্টগার্ড বাঁধা দিচ্ছে। এতে পরিবার পরিজন নিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। আর সরকারিভাবে যেসব সহযোগিতা দেয়ার কথা শুনি তা আমারা ঠিকমত পাই না। পাঙ্গাশিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী কবির হোসেন বলেন, আমরা জেলেদের পেছনে লাখ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করেছি। তারা নদীতে মাছ না পাওয়ায় আমাদেরও খুব বেগ পেতে হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, কোস্টগার্ড কিসের অভিযান পরিচালনা করছে তা আমাদের জানা নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com