রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
নগরীতে রেস্তোরা ও কসমেটিক্স’র দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানের ৩৩ হাজার টাকা জরিমানা

নগরীতে রেস্তোরা ও কসমেটিক্স’র দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানের ৩৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর বিভিন্ন কসমেটিক্স প্রসাধনী প্রতিষ্ঠানে বিক্রিত প্রসাধনী সামগ্রীতে নির্ধারিত মুল্যে সঠিকভাবে না থাকা এবং নগরীর রোজ গার্ডেন রেস্তোরায় স্বাস্থ্যসম্মত খাবার তৈরী না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত নগরীর তিনিটি প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আগামী দিনগুলোর জন্য সতর্কতা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের সহকারী পরিচালক শাহ্ শোহেবুর রহমান।
গতকাল রোববার দুপুরে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারী বিভাগ যৌথ ভাবে নগরীতে অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ শোয়েবুর রহমান ও সুমি রানী মিত্রসহ বিসিসি স্যানেটারী ইন্সেপেক্টর রাসেল সিকদারসহ একদল এপিবিএন সদস্য নিয়ে অভিযানে নামেন তারা। নগরীর বগুড়া রোডের ব¬ু মুন ডিপার্টমেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন মালামালের দাবে ক্রটি থাকার অভিযোগে প্রথম বারের মত তাদের তিন হাজার টাকা জরিমানা করা হয়। এরপর তারা সদর রোডের অভিজাত রেস্তোরা রোজ গার্ডেনে অভিযান চালায় সেখানে স্বাহ্যসম্মত খাবার তৈরী না করার অপরাধে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডাঃ সোবাহান কমপ্লেক্স মার্কেটের গ্রীন ফ্যাশনের দোকানে বিভিন্ন বিদেশী প্রসাধনী মালামালের দাম একাধিক লেখা থাকার অপরাধে ২য় বারের মত তাদের আট হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে পাকা রসিদ ছাড়া কোন মালামাল ক্রয় না করার জন্য সতর্ক করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com