বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
রাজাপুরে শহরের প্রধান সড়কের বেহাল দশা

রাজাপুরে শহরের প্রধান সড়কের বেহাল দশা

অহিদ সাইফুল ॥ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রধান প্রধান সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। শহরের প্রানকেন্দ্রের প্রায় পাকা সড়কগুলো গর্ত ও খাদা-খন্দরে পরিনত হয়েছে। চলাচলে ব্যাহত হচ্ছে এসব সড়কে, ভোগান্তীর শেষ নাই রাজাপুরের রাস্তাগুলোতে। এ ব্যাপারে জানতে চাইলে শত শত পথচারীরা বলেন, রাস্তা মেরামত করা দরকার। রাস্তার পাশে ড্রেন করা একান্ত দরকার। এসব সংস্কার করা না হলে সরকারী সহ এলাকার সকল কাজের জন্য চলাচলে বিঘœ ঘটবে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে। উক্ত সড়কে যাত্রী নিয়ে রিক্সা,মটরগাড়ী,বাস,টেম্পু সহ সকল যানবাহন প্রতিদিন চলাচল করে আসছে। সরোজমিনে গেলে দেখা যায় এলাকার বাঘরী বাজার,বাইপাস বাস ষ্ট্যান্ড,ডাকবাংলা মোর ও থানা রোড এলাকায় যানজট সৃষ্টি হতে থাকে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী র্কমর্কতা এম এম লুৎফর রহমান জানান, মাননীয় সংসদ সদস্য রাজাপুরের সড়কের উন্নয়নের জন্য ডিউলেটার পাঠিয়েছেন। উক্ত রাস্তা খুব শিঘ্রই সংস্কার করা হবে। এলাকাবাসীর দাবী শহর-গ্রামের একমাত্র যোগাযোগ রাস্তাটি রাজাপুর বাসষ্ট্যান্ড হয়ে ডাকবাংলা গিয়ে থানার সামনে এসে বাজার রোড ও মেডিকেল মোর ঘুরে জুরে স্থান দখল করা এই রাস্তাটি সংস্কার প্রযোজন। এ রাস্তার পাশে আছে সরকারী-বেসরকারী অফিস, বাজার, থানা, ফার্মেসী, স্কুল, কলেজ, পশু-হাসপাতাল, সোহাগ ক্লিনিক, প্রেসক্লাব, আর্ন্তজাতিক সাংবাদিক সংগঠন বিএমএসএফ, রির্পোটার ইউনিটি, ব্যাংক-বীমা, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ অসংখ্য অলিগলি মোর। রাজাপুরের মঠবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক র্বতমান ইউপি সদস্য সমাজ সেবক ব্যবসায়ী তরিকুল ইসলাম তারেক জানান,র্বতমান সরকার উন্নয়নে বিশ্বাসী এ সরকার, আওয়ামীলীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া সহ সকল কাজের উন্ন্য়ন করতেছেন,রাজাপুরের মাননীয় এমপি আলহাজ্ব বজলুল হক হারুন এ রাস্তার সংস্কারের কাজে অনুমোদন দিয়েছেন। আমাদের এমপি মহোদয় রাজাপুরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে রাজাপুর উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক রনি বিশ্বাস জানায়,রাস্তার-ঘাট সহ যে কোন স্থানে আওয়ামীলীগের সরকার উন্নয়নের কাজ করে যাচ্ছেন। ভূক্তভোগী জনতার কথা ,এলাকার উন্নয়ন সঠিক সময়ে না হলে এলাকার সাধারন মানুষের ভোগান্তীর সীমা থাকবেনা। এলাকার প্রান কেন্দ্রের রাস্তাসহ গ্রাম ও ওর্য়াড পর্যায়ে একাধীক সড়ক গুলোতে চলাচলে অনুপোযোগী রয়েছে। এসব রাস্তা পাকা করনে মাননীয় এমপি মহোদ্বয়ের দৃষ্টি আর্কষন করছেন ভোগান্তীর জনগন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com