রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচাবাজারের সামনে আরিফসহ তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কয়েকজন কিশোর। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা ওই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আরিফের বন্ধু মো. রবিন জানান, রাত সাড়ে ৯টার দিকে তারা ৬ থেকে ৭ মিলে মহাখালী কাঁচাবাজার এলাকায় একটি হোটেলে খেতে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জনি ও নুরুসহ কয়েকজন তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে আরিফসহ তিনজন আহত হয়। পরে আরিফ ঢাকা মেডিকেলে মারা যায়।

রবিন আরও জানান, কী কারণে তাদের উপর হামলা করা হয়েছে তা জানেন না তারা। হামলায় অংশ নেওয়া জনি ও নুরু মাদকাসক্ত। তারা দুজনই মহাখালী ফ্লাইওভারের নিচে থাকেন। আর নিহত আরিফ পরিবারের সঙ্গে মহাখালী সাততলা বস্তিতে থাকতো। ধারণা করা হচ্ছে, দু’দলের মধ্যে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা থাকতে পারে। তবে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com