রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
গ্রেফতার আতঙ্ক সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: সরওয়ার

গ্রেফতার আতঙ্ক সুষ্ঠু নির্বাচনের অন্তরায়: সরওয়ার

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের আশা বোধ করছি, প্রচার-প্রচারণা চালাচ্ছি। কিন্তু গতরাতে (বুধবার) আমাদের প্রায় ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন বাসা-বাড়িতে রেইড চলছে। প্রধান নির্বাচন কমিশনারসহ সবার কথাই ছিল বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু গ্রেফতার এবং আতঙ্কটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশালের ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারিরোডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
সরওয়ার বলেন, জনগণের মধ্যে যাতে শঙ্কা না হয় সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। জনগণের ওপর এই গ্রেফতারি হয়রানিমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্যা তৈরি হবে। গাজীপুর-খুলনায় যে রকম করেছে আমাদের এখানেও সরকার গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। সরওয়ার আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী বিষদগার করলেও আমি এসব বিষয়ে আগ্রহী নই। আমাদের কাছে প্রার্থী কোনো বিষয় নয়, আমাদের কাছে বিষয় হলো সরকার এবং প্রশাসন। আমরা খুব গভীরভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছি, যাতে সুষ্ঠু নির্বাচনের লক্ষে ভোটাররা ভোটকেন্দ্রে যায়। সরকারেরও চাওয়া উচিত যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোটাররা ভোটকেন্দ্রে যায়। কিন্তু সরকার যদি চায় হয়রানি, কর্মীদের গ্রেফতার করবে, তবে সংশয় কাটবে কীভাবে?
সরওয়ার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে, তাদের মুভমেন্টও দেখছি। কিন্তু তাদের মুভমেন্টটা সব আমাদের ওপরে। তবে যে ধরনের ঘটনা হোক না কেন আমরা মাঠ ছাড়ব না। সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য মাঠে নামব, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করে যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com