রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
তোমরাই পারবে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে; জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম

তোমরাই পারবে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে; জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধূলা করা প্রয়োজন। মনকে সতেজ, কর্মচঞ্চল ও উদ্দীপিত করতে খেলাধুলা প্রয়োজন। ক্রীড়ার সাথে সাথে তোমরা ভালোভাবে পড়াশুনা করবে। গতকাল শুক্রবার বাবেকরগঞ্জের কামারখালী কে.এস. ইউ মাধ্যমিক বিদ্যালয় ও কামারখী সরকারি প্রাথমিক বিদ্যালয়েল ৯৪তম বার্ষিক ক্রীড় প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম এ কথাগুলো বলেন।
প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় অবদান রাখছে। তোমরা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোল। তোমরা প্রতিভার বিকাশ ঘটিয়ে জটিল পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করে চলার উপযোগী হয়ে গড়ে ওঠো, তোমরাই পারবে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে। তিনি বলেন, এমন একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ মানিকহার রহমান। বরিশাল জেলা পরিষদের সদস্য কামারখালী কে.এস.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সহিদুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ মিজানুর রহমান আরজু, সদস্য মোঃ মুনাওয়ারুল ইসলাম ওলি, মোঃ জিল্লুর রহমান মিয়া, সহকারী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, মোঃ জাহিদুর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com