সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশালে বেশি দামে নিত্যপণ্য ও মাক্স বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

বরিশালে বেশি দামে নিত্যপণ্য ও মাক্স বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও করোনা প্রতিরোধের মাক্স বিক্রি করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করা ও লিফলেট বিতরণ করা হয়েছে। (২৪ মার্চ) মঙ্গলবার সকাল থেকে নগরীতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে সাগরদী বাজার ও রুপাতলী বাজার এলাকায় ৪ টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সাগরদী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে সেলিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে সেবা মেডিকেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে রসুনসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে গাজী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে একটি মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে শরিফ ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত জরিমানা করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেন অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com