মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
এখনও বন্ধ হয়নি এনজিওর কিস্তি

এখনও বন্ধ হয়নি এনজিওর কিস্তি

লুৎফুল হাসান রানা, কলাপাড়া ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ ঘোষনা করলেও এখনও বন্ধ হয়নি কুয়াকাটার এনজিওর কার্যক্রম। মঙ্গলবার সকালে বে-সরকারী এনজিও আশা ব্যাংকের কর্মকর্তারা কুয়াকাটা পৌরসভার ইসলামপুর মহল্লার বিভিন্ন বাড়িতে ঘুরে কিস্তির টাকা তোলেন। এঘটনায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ পটুয়াখালীর জেলা প্রশাসক এনজিওর কিস্তি বন্ধ ঘোষনা করছেন। আশা ব্যাংকসহ কয়েকটি এনজিও এ নির্দেশনা না মেনে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে টাকা তুলছেন। কিস্তির টাকা পরিশোধে অনেকে অনিহা প্রকাশ করলে এনজিও কর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। নতুন করে লোন নিতে ঝামেলা হবে বলে এবিষয়ে নাম প্রকাশ করতে অনিহা প্রকাশ করেছেন অনেকে।
আশা ব্যাংকের মাঠ কর্মী জাহিদ হোসেন বলেন, আমাদের উপরের নির্দেশে মাঠে এসে কিস্তি নিচ্ছি যখন তারা নিষেধ করবে তখন আমরা আসবোনা। আশা ব্যাংক কুয়াকাটা শাখার ম্যানেজার জহির উদ্দিন বলেন, লোন নিচ্ছেন কিস্তি দিবে এটাই তো নিয়ম। তবে সরকারী ভাবে এখন পর্যন্ত কিস্তি না নেয়ার ব্যাপরে কোন নির্দেশ পাইনি।
কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ শহিদুল ইসলাম বলেন, পরর্বতী নির্দেশ না আসা পর্যন্ত সরকারী ভাবে এনজিওর কিস্তি তোলার ব্যাপরে সম্পূর্ন নিষেধ আছে। এ রকম অভিযোগ পেলে আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com