বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
গৌরনদীতে ট্রাকে দেড় শতাধীক লোক বহন ভ্রাম্যমান আদালতে ৩টি ট্রাককে জড়িমানা

গৌরনদীতে ট্রাকে দেড় শতাধীক লোক বহন ভ্রাম্যমান আদালতে ৩টি ট্রাককে জড়িমানা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ সরকারের নির্দেশনা অমান্য করে দেড় শতাধীক লোককে ট্রাকে তুলে বহনের অভিযোগে ভ্রাম্যমান আদালত গতকাল শনিবার দুপুরে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে তিনটি ট্রাক আটক করে তার চালক ও হেলপারদেরকে ১৫ হাজার টাকার জড়িমানার দন্ড দিয়েছে। অনাদায়ে আটক ট্রাক চালক ও হেলপারদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
জানাগেছে, দেশের সাধারন জনগনকে হোম কোয়ারেন্টাইনে রাখার লক্ষে সরকারের নির্দেশে দেশব্যাপী গন-পরিবহন বন্ধ থাকলেও সরকারের ওই নির্দেশনা অমান্য করে গতকাল দুপুর ২টার দিকে ৩টি ট্রাকের চালক ও হেলপারগন গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে দেড় শতাধীক লোককে তাদের ট্রাকে তুলে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
গোপন সূত্রে এ খবর জানতে পেরে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত তাৎক্ষনিক সেখানে অভিযান চালিয়ে ট্রাক ৩টিসহ এর চালক ও হেলপারদেরকে আটক করে। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার ইসরাত জাহান আটক ৩টি ট্রাকের প্রতিটির চালক ও হেলপারকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জড়িমানা অনাদায়ে আটক ট্রাক চালক ও হেলপারদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। পরে জড়িমানার অর্থ জমা দিয়ে আটক ট্রাক ৩টিসহ তারা মুক্তি পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ইসরাত জাহান জানান, সরকারের নির্দেশনা অমান্য করায় তাদেরকে আটক করে দন্ডাদেশ দেয়া হয়েছে। পরে জড়িমানার অর্থ তারা সরকারি কোষাগারে জমা দিলে আটক ট্রাক ৩টিসহ তাদেরকে মুক্তি দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com