রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
বরিশালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

বরিশালে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব বাগধা গ্রামে এক পুরুষ ও শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার এক শিশু মারা গেছে। এ ঘটনার পর পূর্ব বাগধা গ্রামের প্রায় পাঁচশ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, পূর্ব বাগধা গ্রামের সোহরাব মিয়ার পুত্র আলী আকবর (৩৫) বুধবার সকালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে নিজবাড়িতে আসে। সে (আলী আকবর) দুরপাল্লারুটে চলাচলকারী গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ছিলেন। দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে আলী আকবরের মৃত্যু হয়েছে। তবে তিনি (আকবর) করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে জ্বর-সর্দি ও কাশি নিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার ছয় বছরের এক শিশু মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, শিশুটি দীর্ঘদিন থেকে কিডনি সমস্যায় ভুগছিলো। কিন্তু জ্বর-সর্দি ও কাশি শুরু হওয়ার পর তার মৃত্যু হওয়ায় এলাকাবাসীর আতঙ্কের কারণে শিশুটির বাড়ির ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন, অন্যকেনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে। সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলোনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com