বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশালে ভাড়া মওকুব করে দৃষ্টান্ত স্থাপন

বরিশালে ভাড়া মওকুব করে দৃষ্টান্ত স্থাপন

দখিনের খবর ডেক্স ॥ করোনার কারনে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসায় এপ্রিল মাসের এক লাখ নয় হাজার টাকা ভাড়া মওকুবের ঘোষণা দিয়ে মহানুভতার বিড়ল দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার গৌরনদী পৌর সদরের ঐতিহ্যবাহী মৃধা পরিবার।

পহেলা বৈশাখের দিন (মঙ্গলবার) সকালে ভাড়া মওকুবের ঘোষণা করেছেন ওই পরিবারের সন্তান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। তিনি জানান, গৌরনদী বন্দরের মৃধা মার্কেটের ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির আটটি ভাড়াটিয়াদের কাছ থেকে তারা প্রতিমাসে এক লাখ নয় হাজার টাকা ভাড়া পেয়ে থাকেন। ওই টাকা দিয়েই তিনিসহ তাদের অন্যান্য ওয়ারিশদের মাসিক সংসার খরচ চলে। তিনি আরও জানান, চলমান করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের বিকিকিনিতে মন্দা চলছে। তারই সাথে বাসার ভাড়াটিয়ারাও ঘর বন্দি হয়ে পরেছে। এ অবস্থায় পরিবারের সকলের সিদ্ধান্ত মোতাবেক এপ্রিল মাসের ১৮টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও আটটি ভাড়াটিয়া বাসার এক লাখ নয় হাজার টাকার ভাড়া মওকুব করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ তার পরিবারের এ সিদ্ধান্ত সত্যি প্রশংসার দাবি রাখে। মৃধা পরিবারের মতো উপজেলার সকল মালিকপক্ষরা করোনার কারণে ভাড়াটিয়াদের কথা বিবেচনা করে এ মহতি উদ্যোগ গ্রহণ করবেন বলেও আমি আশা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com