বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ঢাকা থেকে মুলাদীতে ট্রলারে ৩২ যাত্রী, জরিমানা ২ চালককে

ঢাকা থেকে মুলাদীতে ট্রলারে ৩২ যাত্রী, জরিমানা ২ চালককে

নিজস্ব প্রতিবেদক ॥ লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে মুলাদীতে আসায় দুই ট্রলার চালককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ দন্ড দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস জানান, দুপুরে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ৩২ জন যাত্রী নিয়ে মুলাদী উপজেলার সফিপুর খেয়াঘাটে একটি ট্রলার আসে। স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের সহযোগিতায় ট্রলারটি আটক করা হয়। তিনি আরও জানান, আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের দুই চালককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়, পাশাপাশি ট্রলারটি জব্দ করা হয়। তবে দন্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানা দিতে অসমর্থ হলে তাদের থানায় আটক রাখা হয়েছে।

অপরদিকে ট্রলারের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্যকর্মী এসে প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com