বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
জনসমাগম করে সিগারেট বিক্রি করায় দু’জনের কারাদন্ড

জনসমাগম করে সিগারেট বিক্রি করায় দু’জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে দুই শতাধিক লোকের উপস্থিতিতে সিগারেট বিক্রি কার্যক্রম পরিচালনা করায় দু’জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব রক্ষা নিশ্চিত করতে অভিযান চালান। বেলা সাড়ে ১১টার দিকে নগরের পুলিশ লাইন রোডে একটি সিগারেট কোম্পানি সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে দুই শতাধিক লোক জড়ো করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নজরে বিষয়টি এলে তিনি সেখানে উপস্থিত হয়ে লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন পূর্ব ঘোষণা অনুসারে ডিস্টিবিউটারের কাছ থেকে সিগারেট নিতে এসেছেন বিপণন প্রতিনিধিরা। এরপর অপ্রয়োজনীয় দ্রব্যাদির জন্য জনসমাগম ঘটানো এবং ভাইরাসের ঝুঁকি বৃদ্ধি করায় ওই কোম্পানির সুপারভাইজার এম নয়ন ও মো. মারুফ হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন। এছাড়া নগরের ব্রাউন্ড কম্পাউন্ড ও আমতলা মোড় এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় পাঁচ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com