সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
এন-৯৫ মাস্ক সরবরাহে অনিয়ম, তদন্ত কমিটি গঠন-স্বাস্থ্য মন্ত্রণালয়

এন-৯৫ মাস্ক সরবরাহে অনিয়ম, তদন্ত কমিটি গঠন-স্বাস্থ্য মন্ত্রণালয়

দখিনের খবর ডেস্ক।। দেশ যখন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত তখন কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসায় বেশি মুনাফার জন্য সরকারি কার্যাদেশ অমান্য করে নিম্নমানের  মাস্ক এন-৯৫ ব্রান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করছে।এ ব্যাপারে নিম্নমানের এন-৯৫ ব্রান্ডের মাস্ক সরবরাহের  ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব সাঈদুর রহমানের নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন উপসচিব হাসান মাহমুদ এবং স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুর রহমান। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতলে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ পাওয়া যায়। এই পরিস্থিতিতে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানকে সিএমএসডি ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা দেয়। কিন্ত অভিযোগ এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যথাযথ অবস্থা অনুসন্ধান করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কমিটি গঠন করেছে। উল্লেখ্য, দেশে করোনা দুর্যোগের এই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্কসহ বিভিন্ন যন্ত্রপাতি সরকারি হাসপাতালে সরবরাহ করে আসছে। এই সামগ্রীগুলোর মধ্যে এন-৯৫ মাস্কসহ কেনাকাটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাস্কের বিষয়টি উত্থাপন করে স্বাস্থ্যসচিব, মহাপরিচালক, সিএমএসডির পরিচালকসহ ক্রয় প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সতর্ক করেন। এরপরই বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের আদেশ জারি করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com