রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭ জন

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭ জন

দখিনের খবর ডেক্স ॥ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে। নতুন করে সুস্থ হয়েছেন নয় জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩২ জন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৯২টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১২টি। মোট পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি। মৃত্যু সাতজনের মধ্যে ছয়জন পুরুষ, একজন নারী। এদের মধ্যে পাঁচ জন ঢাকার ও একজন সিলেটের এবং একজন রাজশাহীর বাসিন্দা। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যেই একজন ও ১০ বছর বয়সের নিচে রয়েছে এক শিশু।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৫ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ২২০ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাহিরে পাঁচ হাজার ৭৯৪টি শয্যা রয়েছে। আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি, ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১০২টি। এর আগে রোববার (২৬ এপ্রিল)  দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়। গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com