সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
২১ দিনে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরল শিশু রাহাত

২১ দিনে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরল শিশু রাহাত

নিজস্ব প্রতিবেদক ॥ ২১ দিন চিকিৎসার পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরল ৯ বছরের শিশু রাহাত ফরাজী। সোমবার (৫ মে) দুপুরে রাহাতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর বাবার হাত ধরে বড়ি ফিরে যায় সে।

রাহাত বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া গ্রামের শিমুল ফরাজীর ছেলে। গত ২১ দিন ধরে সে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।

উজিরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত হোসেন জানান, গত ১৩ এপ্রিল বাবা শিমুল ফরাজী ও দাদি রিজিয়া বেগমের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে রাহাত। এ সময় রাহাত জ্বর, সর্দি-কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। তাৎক্ষণিক তাকে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। ১৪ এপ্রিল রাহাতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছিল। ঢাকা থেকে ১৬ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর হাসপাতালেই তার চিকিৎসা চলে। বয়স কম হওয়ায় বাবা শিমুল ফরাজী ও দাদি রিজিয়া বেগম তার সঙ্গে ছিলেন।

ডা. শওকত হোসেন জানান, প্যারাসিটামল, অ্যান্টি-হিস্টামিন, ভিটামিন সি ও অ্যাজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ দেয়া হয়েছিল রাহাতকে। এছাড়া প্রতিদিন গরম পানির বাষ্প এবং আদা ও লবণ দিয়ে গরম পানির গড়গড়া করানো হয়েছে তাকে। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি ঘটে। ২৪ এপ্রিল রাহাতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ২৬ এপ্রিল রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও নিশ্চিত হতে ২ মে পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৩ মে তার নেগেটিভ রিপার্ট আসে। এর প্রেক্ষিতে দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় রাহাতকে।

তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে তার বাবা শিমুল ফরাজী ও দাদি রিজিয়া বেগম ২১ দিন রাহাতের সঙ্গে ছিলেন। বাড়ি ফেরার আগে তাদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া রাহাতকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক ও নার্সদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদেরও নেগেটিভ এসেছে। রাহাতের বাবা শিমুল ফরাজী বলেন, আমার ছেলে এখন সুস্থ। এই কয়দিন ডাক্তার স্যাররা অনেক কষ্ট করেছেন। তাদের জন্য দোয়া করি। তারা যেন সুস্থ থাকেন।

এদিকে শিশু রাহাতকে বিদায় জানাতে হাসপাতালে এসেছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম প্রমুখ। এ সময় রাহাতের পরিবারের জন্য এক মাসের চাল, ডাল দেয়া হয়। রাহাতের হাতে উপহার সামগ্রীসহ দেয়া হয় এক ঝুড়ি ফল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com