বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৬ রোগী, সুস্থ ১৩০

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৬ রোগী, সুস্থ ১৩০

দখিনের খবর ডেক্স ॥ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৩০ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় কেউ মারা গেছেন কি-না বা কতজন মারা গেছেন, সে তথ্য জানানো হয়নি। বৃহস্পতিবার (০৭ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন শনাক্ত নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৫ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ  হাজার ৮৬৭টি। নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৯৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ পাঁচ হাজার ৫১৩টি।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্য এখনও আমাদের হাতে আসেনি। বিকেলে মৃত্যুর সংখ্যা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নাসিমা সুলতানা বলেন, শেষ ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩৩১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন দুই লাখ চার হাজার ৩১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com