রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
রাজশাহী বিভাগে বগুড়া করোনার ‘হটস্পট’

রাজশাহী বিভাগে বগুড়া করোনার ‘হটস্পট’

রাজশাহী ব্যুরো ॥ রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬১ জন। এদের মধ্যে ৫২ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। বগুড়ায় জেলা এখন করোনার হটস্পট।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়ায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৪০ জন। জেলার ৪০ করোনা আক্রান্ত এখন হাসপাতালে। করোনা জয় করেছেন ২৬ জন। করোনায় প্রাণ গেছে বগুড়ায় একজনের।
জয়পুরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের। জেলার ১৫৭ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। করোনা জয় করে ঘরে ফিরেছেন ৭০ জন। নওগাঁয় বিভাগে তৃতীয় সর্বোচ্চ ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অবশ্য গত ৭২ ঘণ্টায় এ জেলায় নতুন করে কারো করোনা ধরা পড়েনি। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এখানকার ৬ জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন।
রাজশাহীতে আক্রান্তের সংখ্যা ৪৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ শনাক্ত হননি। এখানকার ৮ করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আর করোনা জয় করেছেন এখানকার ১১ জন। তবে করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর দুইজন।
নতুন করে দুইজনের করোনা ধরা পড়ায় নাটোরে আক্রান্ত দাঁড়ালো ৫৪ জন। করোনা জয় করেছেন এখানকার ৯ জন। করোনায় মারা গেছেন একজন। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যাটি এখন ৫২। তবে করোনা জয় করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। হাসপাতালে আছেন ৮ জন।
এ পর্যন্ত সিরাজগঞ্জে ২৫ জন এবং পাবনায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে একজনের প্রাণ গেছে করোনায়। সুস্থ হয়েছেন ৩ জন। এখনও হাসপাতালে আছেন একজন। আর পাবনায় সুস্থ হয়েছেন ৫ জন। ১ জন হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয় ৩৬ হাজার ৯১৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৯ হাজার ৮১৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৬০ জনকে। এদের ৫০০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করেছেন। চিকিৎসার জন্য ৪৪৯ জনকে আইসোলেশনে নেয়া হলেও ছাড়পত্র পেয়েছেন ৩০৪ জন।গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভাগে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হলো ৭২৩ জনের। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২২১ জন। করোনায় প্রাণ গেছে এ পর্যন্ত ৫ জনের। করোনা জয় করে ঘরে ফিরেছেন আট জেলার ১৯০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com