বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা পাচ্ছে বরিশাল জেলার মসজিদ কর্তৃপক্ষ

৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা পাচ্ছে বরিশাল জেলার মসজিদ কর্তৃপক্ষ

নিজস্ব বার্তা পরিবেশক :: করোনা ব্যবস্থাপনার খরচ মেটানোর জন্য প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা পাচ্ছে বরিশাল জেলার ৬ হাজার ৬শ’ ৬৩টি মসজিদ কর্তৃপক্ষ। ঈদের আগে থেকে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই অর্থ বিতরণ শুরু হয়। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কাশীপুরে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে সদর উপজেলার চরমোনাই ও চরবাড়িয়া ইউনিয়নের ২১৬টি মসজিদ কর্তৃপক্ষের হাতে প্রধানমন্ত্রীর নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সংশ্লিস্ট মসজিদের ইমাম ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সহায়তার অর্থ গ্রহণ করেন। এই অর্থ দিয়ে মসজিদে করোনা ব্যবস্থাপনা খরচ মেটানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
অর্থ বিতরণের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক এবিএম শফিকুল ইসলাম ও সহকারী পরিচালক মো. আলম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে গত বুধবারের আকস্মিক ঝড়ে নগরীর সাগরদী এলাকায় ক্ষতিগ্রস্থ একটি পরিবারের গৃহ মেরামত সহায়তা হিসেবে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা এবং ত্রাণ সহায়তা দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সরেজমিন গিয়ে এই সহায়তা প্রদান করে প্রশাসন। এ সময় জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, বুধবারের ঝড়ে ক্ষতি হওয়ার পর ওই পরিবারটি ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা চায়। সদর উপজেলা পরিষদ থেকে খোঁজ খবর নিয়ে সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই পরিবারটিকে ঢেউটিন, নগদ টাকা এবং ত্রাণ সহায়তা দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com