সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
শীর্ষে মাদরাসা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

শীর্ষে মাদরাসা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

দখিনের খবর ডেস্ক ‍॥ মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার ফলাফলে এবছরও শীর্ষে ঝালকাঠির ঐতিহ্যবাহী এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা)। পাশ এবং জিপিএ-৫ এ মাদরাসা বোর্ডে এবারও শীর্ষে আছে মাদরাসাটি।

এবছর দাখিল পরীক্ষায় এ মাদরাসা থেকে বিজ্ঞান ও সাধারণ বিভাগে ২৫৩ জন ছাত্র অংশগ্রহণ করে। এর মধ্যে ১৫২ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ প্রাপ্তি ও শতভাগ পাস হিসেবে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুর ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটিতে অনার্স, মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।

অধ্যক্ষ ভাল ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com