বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
১০ জুন শুরু বাজেট অধিবেশন

১০ জুন শুরু বাজেট অধিবেশন

দখিনের খবর ডেস্ক ‍॥ একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ১০ জুন বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেছেন।

আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। এরপরই বিকাল সোয়া ৩টায় সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টার হতে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডকুমেন্টস’ বিতরণ করা হবে।

এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক করোনাভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে সংগ্রহ করতে হবে।

করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এক্রিডিটেশন কার্ড প্রদর্শনপূর্বক সংসদ চত্বরে প্রবেশ করে ১১ জুন বিকাল সোয়া ৩টার পর বাজেট ডকুমেন্টস গ্রহণ করা যাবে। প্রত্যেক গণমাধ্যম হতে একজনের অধিক সদস্য না পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com