শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
উজিরপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

উজিরপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরের সানুহারে আত্মঘাতী ড্রেজার দিয়ে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু দস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে, চরম আতঙ্কে এলাকাবাসী। স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায় ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার থেকে সানুহার মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৯শত মিটার রাস্তা নবনির্মিত হয়েছে। সে রাস্তার পাশ্ববর্তী একটি পুকুর থেকে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের শাহালম খানের ছেলে অসাধু ব্যবসায়ী মহসিন খান আত্মঘাতী ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে মাদ্রাসার সামনের গভীর পুকুর ভরাট সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বালু ভরাটের কার্যক্রম চালাচ্ছে। জানা যায় ওই এলাকার প্রভাবশালী হারুন অর রশিদ হাওলাদার(৬৫) ও তার ছেলে মাহমুদুর রহমান হাওলাদার(৩৫) এর ক্ষমতার দাপটে প্রশাসনকে ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। একারণে নবনির্মিত রাস্তার বিভিন্ন স্থানে ডেবে যায় এবং ফাটল ধরেছে ও আশে পাশের কয়েকটি বসতবাড়ীতেও ফাটল ধরেছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে পুরো এলাকায় ডেবে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এব্যাপারে একই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং উক্ত রাস্তার ঠিকাদার মোঃ ইকবাল হোসেন হাওলাদার প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করছে মাহমুদুর রহমান হাওলাদার ও তার পিতা হারুন অর রশিদ হাওলাদার। হুমকীর মুখে আতঙ্কে ঠিকাদার পরিবার। এ বিষয়ে ৪জুন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের কাছে অবহতি করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং একটি মেশিন জব্দ করেন। এদিকে প্রশাসনের টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে।আরো জানা যায় কয়েকদিন পূর্বে পানি নিস্কাসনের জন্য নবনির্মিত রাস্তার একফুট নিচ থেকে পাইপ সংযোগ দেয়। এতে করে রাস্তা ডেবে যায়। এর প্রতিবাদ করলে হারুন আর রশিদ হাওলাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে ঠিকাদার ইকবাল হোসেন হাওলাদারের উপর হামলা চালিয়েছিল। তাদের দাপটের কাছে এলাকার সাধারনরা জিম্মি। ওই প্রভাবশালীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com