বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বিক্ষোভে বাধা দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা

বিক্ষোভে বাধা দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক ॥ হোয়াইট হাউজের কাছে এক শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে দেশটিতে নাগরিক অধিকার সংগঠনগুলো। দ্য গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে পুলিশের হাতে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যাকা-ের প্রতিবাদে সোমবার হোয়াইট হাউজের কাছে লাফায়েতে স্কয়ারে বিক্ষোভে যোগ দিয়েছিল হাজারও মানুষ। বিক্ষোভ চলাকালীন ছবি তোলার জন্য ট্রাম্পকে চার্চে যেতে সুযোগ করে দিতে বিক্ষোভকারীদের লাফায়েতে স্কয়ার থেকে জোরপূর্বক সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারসহ কয়েকজন ফেডারেল কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ ), ব্ল্যাক লিভস ম্যাটারসহ বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন। এসিএলইউ কলম্বিয়া জেলা অফিস জানায়, তাদের সাংবিধানিক অধিকার হরণ এবং এর জন্য বেআইনীভাবে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্প এবং অন্যান্য মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে। সোমবারের শান্তিপূর্ণ বিক্ষোভটি বাধা দিতে বিক্ষোভকারীদের ওপর ঘোড়া, প্রজেক্টাইলস এবং গ্যাস ব্যবহার করেছিল ইউএস পার্ক পুলিশ এবং ন্যাশনাল গার্ড। বিক্ষোভস্থল খালি করা করার কয়েক মিনিট পরই হোয়াইট হাউজ থেকে বেরিয়ে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং হেঁটে তিনি সেন্ট জোসেপ চার্চে যান। সেখানে বাইবেল হাতে ছবি তুলেন তিনি।
এ দিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জর্জ ফ্লয়েড হত্যাকা-ের বিচারের দাবিতে রাস্তায় নেমে ১০ হাজার মানুষ গ্রেফতার হয়েছেন। সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে। গত ২৫ মে চার শ্বেতাঙ্গ পুলিশ কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের গলায় হাঁটুচেপে হত্যা করে। এই ঘটনার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে দেশটির সাধারণ মানুষ। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসের মতো বড় শহর ছাড়াও অন্তত ৪০টি শহরে বিক্ষোভ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com