বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
মঠবাড়িয়ায় গৃহস্থের সবজি ক্ষেতের জালে অজগর

মঠবাড়িয়ায় গৃহস্থের সবজি ক্ষেতের জালে অজগর

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিবুল্লাহ হাওলাদার নামে এক গৃহস্থের সবজি ক্ষেতের জালে সুন্দরবনের একটি অজগর সাপ আটক হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গ্রামের সবজি ক্ষেতের চারপাশের জালে সাপটি আটকা পড়ে। পরে স্থানীয় কয়েকজন তরুণ মিলে অজগরটি উদ্ধার করে। প্রায় ১০ ফুট লম্বা অজগরটি বর্তমানে নলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুরক্ষিত রেখেছেন তরুণরা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলী গ্রামের কৃষক মো. মহিবুল্লাহ আজ সকাল ১১টার দিকে নিজের সবজি ক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় তিনি ক্ষেতের চারপাশে বেড়ার জালে অজগরটি আটকা পড়া অবস্থায় দেখেন। এ সময় তিনি সাপটি উদ্ধারের জন্য প্রতিবেশী পরিবেশ উদ্যোক্তা তরুণ নূরুল আমীন রাসেলকে খবর দেন। তিনি এসে স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করেন। গ্রামবাসী অজগরটি বাঁচিয়ে রেখে বন বিভাগের অপেক্ষা করছেন যাতে অজগরটি তার আবাসস্থলে ফিরে যেতে পারে।
মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. ফকর উদ্দিন বলেন, অজগর উদ্ধারের বিষয়টি কেউ আমাকে অবহিত করেননি। তবে অজগরটির আবাসস্থল সুন্দরবন। এ বিষয়ে সুন্দরবন শরণখোলা রেঞ্জে অবহিত করে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা উদ্যোগ নেওয়া হবে।সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, আমি বিষয়টি কেবল জানতে পারলাম। অজগরটি সুন্দরবনের প্রাণবৈচিত্র্যের অংশ। এটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, সুন্দরবন থেকে নদীতে ভেসে মাঝে মাঝে মধ্যে অজগরসহ নানা সরিসৃপ ভেসে আসে। উপকূলে খাদ্যের সন্ধানে অথবা জলোচ্ছ্বাসে ভেসে আসতে পারে। চলতি বছর সুন্দরবনের ভোলা নদীতে ভেসে বিভিন্ন সময়ে শরণখোলার এলাকায় ২৮টি অজগর এভাবে উদ্ধার হয়েছে। এসব বিপন্ন অজগর উদ্ধারের পর সুন্দরবনে আবার অবমুক্ত করে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com