বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
রাঙ্গাবালীতে খেয়া ভাড়ায় ঝুলুম, অজুহাত করোনা!

রাঙ্গাবালীতে খেয়া ভাড়ায় ঝুলুম, অজুহাত করোনা!

রাঙ্গাবালী প্রতিনিধি ॥ করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমোন্তাজ-চরআন্ডা খেয়ায় যাত্রী পারাপারে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, নির্ধারিত জনপ্রতি ভাড়া ৫ টাকার পরিবর্তে আদায় করা হচ্ছে ১৫ টাকা। স্থানীয়রা জানায়, করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির অজুহাত দেখিয়ে চরমোন্তাজের সঙ্গে চরআন্ডাবাসীর যোগাযোগের একমাত্র খেয়ায় জনপ্রতি ৫ টাকার ভাড়া ১৫ টাকা আদায় করা হচ্ছে।
যাত্রীদের সঙ্গে শিশু কিংবা ছোটখাটো ব্যাগ থাকলে তার জন্যও বাড়তি ভাড়া দিতে হচ্ছে। রাতে যাত্রী পারাপারে ব্যক্তি দেখে ইচ্ছে মতো ভাড়া আদায় করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক যাত্রীর অভিযোগ, ঈদ মুহুূর্তে জনপ্রতি ভাড়া ছিল ২০ টাকা। এখন ভাড়া ১৫ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে ইজারাদার হুমকি-ধামকি দেয়।
জানা গেছে, সরকার নির্ধারিত টোলরেট অনুসারে খেয়া পারাপারে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী প্রতি ভাড়া পাচঁ টাকা। মোটরসাইকেল ১০ টাকা। বাই সাইকেল চার টাকা। ছাগল, ভেড়া ৪ টাকা, গরু এবং মহিষ ১০ টাকা। বিভিন্ন মালামাল ৪০ কেজি পর্যন্ত ৩ টাকা এবং রিক্সা-ভ্যান ৬ টাকার টোলচার্ট করা হয়। আর এ টোলচার্ট প্রতিটি খেয়াঘাটের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নিয়ম রয়েছে। কিন্তু সরকারি এইসব নির্দেশনার তোয়াক্কা না করে তিনগুণ অতিরিক্ত টাকা আদায় করছে ইজারাদার।
চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া বলেন, ‘চরআন্ডা থেকে কিছুদিন আগে আমার কাছে ১৫ থেকে ২০ জন যুবক এসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ দিয়েছে। ইজারাদার কামালকে ফোন দিয়ে আমি বলে দিয়েছি অতিরিক্ত ভাড়া না নিতে, আমার কথা অমান্য করে বেশি ভাড়া আদায় করলে এর প্রতিকারের জন্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হবে।’ চরমোন্তাজ-চরআন্ডা খেয়ার ইজারাদার মো.কালাম হাওলাদার বলেন, ‘করোনার কারণে একটা মানুষের বেতন ১৫ হাজার টাকা। দুইটা ট্রলার কিনছি ১ লাখ ৪৫ হাজার টাকায়।
আরও খরচ আছে, হ্যাতো (এসব) আপনে বোঝেন। করোনার কারণে ভাড়া আরও বাড়ান লাগে। করোনার মধ্যে ২০ টাকা কইরা লইছি। এখন ১৫ টাকা করে নেই।’ এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে তিনি অবহিত হয়েছেন। সুনিদির্ষ্ট অভিযোগের পরিপ্রক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com