রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
করোনা আক্রান্ত সাংবাদিক গিয়াসের বাড়িতে স্বপনের শুভেচ্ছা সামগ্রী ॥ আবেগে আপ্লুত সাংবাদিক ও তার পরিবার

করোনা আক্রান্ত সাংবাদিক গিয়াসের বাড়িতে স্বপনের শুভেচ্ছা সামগ্রী ॥ আবেগে আপ্লুত সাংবাদিক ও তার পরিবার

গৌরনদী প্রতিবেদক ॥ সাবেক সাংসদ এম, জহির উদ্দিন স্বপনের নেতৃত্বাধীন ইমারজেন্সী রেসপন্স টীম (ইআরটি) (ঊসবৎমবহপু জবংঢ়ড়হংব ঞবধস. (ঊজঞ) এর সদস্যরা গতকাল রোববার দুপুরে করোনা আক্রান্ত মাই টিভি’র গৌরনদী উপজেলা প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বাড়িতে শুভেচ্ছা সামগ্রী স্বরুপ নানা প্রকার ফলমূল, পিপিই ও স্বাস্থ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এ ঘটনায় এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা। এর আগে মোবাইল ফোনে সাবেক সাংসদ এম, জহির উদ্দিন স্বপন মহামারী করোনা আক্রান্ত ওই সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।

জানাগেছে, বরিশাল-১ সংসদীয় আসন (গৌরনদী-আগৈলঝাড়া) উপজেলা এলাকার করোনা আক্রান্ত সাধারণ মানুষকে সেবা প্রদানের লক্ষে এ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ এম, জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে সম্প্রতি গঠিত হয় ইমারজেন্সী রেসপন্স টীম সংক্ষেপে (“ই.আর.টি) (ঊসবৎমবহপু জবংঢ়ড়হংব ঞবধস. (ঊজঞ) নামে একটি স্বেচ্ছাসেবী গ্রুপ। ওই গ্রুপের প্রধান সমন্ব¦য়কের দায়িত্বে রয়েছেন সাবেক সাংসদ এম, জহির উদ্দিন স্বপন। তার ওই টীমের সদস্যরা এলাকার করোনা আক্রান্ত রোগীদের নানামুখি সেবা প্রদানসহ মৃতদের দাফন ও সৎকারের কাজ করছেন। এ সেবার অংশ হিসেবে গতকাল দুপুরে টীমের সদস্যরা সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বাড়িতে শুভেচ্ছা সামগ্রী নিয়ে হাজির হন। তাদেরকে দেখে আবেগে আপ্লুত হয়ে সাংবাদিক গিয়াস ওই টীমের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এম, জহির উদ্দিন স্বপনের ওই শুভেচ্ছা সামগ্রীগুলো হস্তান্তর প্রকৃয়টি সমন্বয় করেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান মুকুল, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টু, পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ মিয়া, পৌর যুবদলের সাবেক সহসভাপতি মোঃ শামিম খলিফা, যুবদল নেতা এ্যাডভোকেট মোঃ মনিরুজ্জামান মনির। এ সময় স্ব শরীরে উপস্থিত থেকে শুভেচ্ছা সামগ্রীগুলো হস্তান্তর করেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান, বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরীফ শাহাবুর হাসান, গৌরনদী পৌর যুবদলের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন শরীফ, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ মোঃ জাকির হোসেন রাজা (ভিপি জাকির) প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com