রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ব্যবহৃত মাস্ক-গ্লাভস পৌঁছল সমুদ্রে, দূষণ ছড়াবে ৪৫০ বছর ধরে

ব্যবহৃত মাস্ক-গ্লাভস পৌঁছল সমুদ্রে, দূষণ ছড়াবে ৪৫০ বছর ধরে

বারবার সতর্ক করা সত্ত্বেও কিছু মানুষ কিছুতেই সতর্ক হয়নি। লকডাউনের জেরে পরিবেশ আগের থেকে অনেকটাই দূষণমুক্ত হয়েছিল। কিন্তু এর মধ্যেই কিছু মানুষের গাফলতি নতুন করে বড় বিপদ ডেকে আনবে। করোনার হাত থেকে বাঁচতে মানুষের ব্যবহার করা মাস্ক, গ্লাভস, পিপিই কিট ভেসে বেড়াচ্ছে সমুদ্রের পানিতে। এর থেকে যেমন করোনা ছড়ানোর সম্ভাবনা বাড়ল, তেমনই এইসব জিনিস আগামী ৪৫০ বছর ধরে সমুদ্রে দূষণ ছড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

থ্রি লেয়ার মাস্ক পলিপ্রোপিলিন মাস্ক বছরের পর বছর নষ্ট হবে না। প্লাস্টিকের মতোই বছরের পর বছর ধরে এই মাস্ক পরিবেশে দূষণ ছড়াবে। সমুদ্রের পানিকে দূষিত করবে পিপিই কিট বা প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি গ্লাভস ও পিপিই কিট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা থেকে বাঁচতে প্রতি বছর সারা বিশ্বে চিকিত্সকদের আট কোটি গ্লাভস, ১৬ লাখ মেডিকেল গগলস, নয় কোটি মেডিকেল মাস্ক লাগবে। সাধারণ মানুষও প্রচুর পরিমাণে এন নাইন্টি ফাইভ মাস্ক ব্যবহার করছেন। আর তার অধিকাংশ যেখানে সেখানে ফেলছেন। অনেকেই ব্যবহৃত মাস্ক, গ্লাভস নির্দিষ্ট জায়গায় ফেলছেন না। নষ্টও করছেন না।

প্লাস্টিকের কবল থেকে প্রকৃতিকে বাঁচাতে লড়াই করছে বহু সংগঠন। এমনকী বহু দেশের সরকারও প্লাস্টিকের খারাপ দিক নিয়ে সচেতনতা অভিযান চালাচ্ছে বছরের পর বছর ধরে। তার মধ্যে মানুষ নতুন করে সমুদ্র ও পরিবেশ দূষণ শুরু করেছে।

ইতোমধ্যে বহু দেশের সমুদ্রতটে মাস্ক, গ্লাভস, পিপিই কিট পড়ে থাকতে দেখা গিয়েছে। সমুদ্র থেকে তুলে আনা মাছের গলায় জড়িয়ে রয়েছে মানুষের ব্যবহার করা মাস্ক। এমন ছবিও ধরা পড়েছে। যার ফলে একদিকে বাড়ছে নতুন করে সংক্রমণের আশঙ্কা। আরেকদিকে পরিবেশ দূষণের সম্ভাবনাও বেড়েছে কয়েক গুণ। জিনিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com