বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বরগুনায় স্ত্রী’র প্রেমিককে কুপিয়ে কব্জি কেটে দিলেন স্বামী

বরগুনায় স্ত্রী’র প্রেমিককে কুপিয়ে কব্জি কেটে দিলেন স্বামী

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনা পাথরঘাটা উপজেলায় রাতের আঁধারে স্ত্রী’র প্রেমিকের হাতের কব্জি কেটে দিয়েছেন স্বামী। বুধবার রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি বৃহস্পতিবার সকালে বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন। আহত বনি আমিন ভাড়ায় মোটরসাইকেলের চালান ও একই এলাকার মজিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- বনি আমিন নামে ভাড়ায় মোটরসাইকেল চালকের সাথে স্থানীয় আবু সালেহ নামের এক ব্যক্তির স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বুধবার রাত ১০টার দিকে বনি আমিন ওই গৃহবধূর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। আগে থেকেই ওঁৎ পেতে থাকা স্বামী আবু ছালেহ বনি আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তার হাতের কব্জি কেটে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আহত বনি আমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com